বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

এবার স্বাধীনতা দিবসে দেশীয় কামানের তোপধ্বনি শুনবে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় দেশীয় প্রযুক্তিতে তৈরি কামান দিয়ে গান স্যালুট দেবে ভারতীয় সেনাবাহিনী। খবর আনন্দবাজার। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) একটি ১৫৫ মিলিমিটারের হাউইৎজার কামান বানিয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অ্যাডভান্‌সড টাওড আর্টিলারি গান সিস্টেম (এটিএজিএস)’।

 যাকে ভারতের সামরিক উৎপাদন ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ বলে দাবি করা হচ্ছে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, স্বাধীনতা দিবসের কর্মসূচিতে এই প্রথমবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনো কামান গান স্যালুটে ব্যবহৃত হচ্ছে। এত দিন ব্রিটিশ আমলের কামান প্রথা মেনে লালকেল্লায় ২১ বার তোপধ্বনি করা হতো। ডিআরডিও’র আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের একটি বিশেষ দল এই গান স্যালুট কর্মসূচি পরিচালনা করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাউইৎজার কামান বিশ্বের অন্যতম সেরা কামান। যা ভারতীয় সেনাবাহিনীর গোলন্দাজ বিভাগগুলোকে আত্মনির্ভর করে তুলতে অদূর ভবিষ্যতে কার্যকরী ভূমিকা নেবে। এই হাউইৎজারের গোলা ৪৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম।

অক্সিলারি পাওয়ার মোড, স্বয়ংক্রিয় নির্দেশ এবং নিয়ন্ত্রণ, ওয়্যারলেস স্টেট অফ দ্য আর্ট কমিউনিকেশন সিস্টেমসহ নানারকম প্রযুক্তি রয়েছে ভারতের দেশীয় এই কামানে। যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা প্রতিটি এটিএজিএস যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখতে পারবে। এমনকি রাতের অন্ধকার ভেদ করে শত্রুপক্ষকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় নাইট ভিশন প্রযুক্তিও রয়েছে এই কামানে।

সূত্র: আনন্দবাজার 

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit