সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সরকার জ্বালানির দাম বৃদ্ধি থেকে সরে আসবে কিনা, যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকার কি দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি উনারা (জ্বালানি মন্ত্রণালয়) সব পরিষ্কার করবে।’

সাংবাদিকরা আজ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে জানতে চেয়েছিলেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভা কোনো নির্দেশনা দিয়েছে কিনা। জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় এবং বিপিসির চেয়ারম্যান ইতোমধ্যে সব কিছু বলেছেন। সেটি আজকে মন্ত্রিসভাকেও অবহিত করা হয়েছে। যেহেতু এটি কারিগরি বিষয়, তাই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে। তারা যে ব্রিফিং করেছে, সেটি যেন পুনরায় করা হয়। কিছু দিন পর পর যেন এটি করা হয়, সেটিও বলা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। এতে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। জ্বালানি তেলের দাম এত বাড়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। গণপরিবহণে ইতোমধ্যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit