শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন। দুপুর একটার দিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা দখলে নিয়েছে নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা। সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit