রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

ভাইরাল হতে গিয়ে শিশুর মুখে সিগারেট দিয়ে গ্রেপ্তার হলেন যুবক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছু মানুষ কতকিছু করেই না ভাইরাল হতে চায়! অনেকের তো আবার একমাত্র লক্ষ্য কি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা হিরো হওয়া যায়। আর সেই লোভে অন্যকে বিপাকে ফেলতে পিছ পা হয়না অনেকেই। সম্প্রতি তেমনই এক অপ্রীতিকর কাজ করে গ্রেপ্তার হলেন মালোয়েশিয়ার এক যুবক। 

সেই যুবক ভিডিও ভাইরাল করার লোভে শিশুর মুখে ই-সিগারেট গুঁজে দেন। ভিডিওটি বাস্তবেই ভাইরাল হয়। এবং তাতে অবশ্য বিপদে পড়েন তিনি।

এ প্রসঙ্গে মালোয়েশিয়ার উত্তর জোহোর বারু জেলার পুলিশ কর্মকর্তা আবেদ ওয়াহিদ জানিয়েছেন, বছর ২৩-এর যুবক এই কাজ করেছেন। এখন যার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। বন্ধুর বোনের সন্তানের সঙ্গে এই কাজ করেন তিনি। ওই দিন বন্ধু ও বন্ধুর দুই বোনের সঙ্গে একটি রেস্তরাঁয় খেতে যান যুবক। সেখানে শিশুসন্তানের মুখে মজা করে একটি ই-সিগারেট চেপে ধরেন যুবক। ওই দৃশ্য ভিডিও রেকর্ড করে শিশুটির মাসি। পরে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মুহূ্র্তে ভাইরাল হয় ভিডিওটি। কিন্তু বিতর্ক শুরু হয়। দুধের শিশুর মুখে ই-সিগারেট গুঁজে দেওয়ায় নিন্দার ঝড় ওঠে। সকলেই দায়িত্ব জ্ঞানহীন বলে দেগে দেয় যুবককে। 

ঘটনার সময় রেস্তরাঁয় উপস্থিত থাকলেও তরর সন্তানের মুখে ই-সিগারেট গুঁজে দেওয়ার কথা জানা ছিল না মায়ের। তিনি ভিডিওতে সেই কাণ্ড দেখেন এবং বেজায় রেগে যান। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন যুবকের বিরুদ্ধে। এবং অজ্ঞাতনামা ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আবেদ ওয়াহিদ আরও জানিয়েছেন, গত ৮ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। দোষ প্রমাণিত হলে শিশু নির্যাতনের অভিযোগ ২০ বছর অবধি জেল হতে পারে যুবকের। এইসঙ্গে ৯০ হাজার টাকা জরিমানা হতে পারে। এত কঠিন শাস্তির পরে কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে উদ্ভট তথা ভয়ংকর কাণ্ড ঘটানো কমবে?

সূত্রঃ সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit