শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলনে নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এই দিন পতাকা উত্তোলন বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার।

এদিন  সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বুধবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। 

বলা হয়, জাতীয় পতাকা বিধি অনুসরণে পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝখানে লাল বৃত্ত থাকবে। বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।

ভবনে উত্তোলনের জন্য পতাকার তিন ধরনের মাপ হচ্ছে দশ ফুট বাই ছয় ফুট  (10©:6©), পাঁচ ফুট বাই তিন ফুট (5©:3©) এবং আড়াই ফুট বাই দেড় ফুট (2.5©:1.5©) ।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রথমে পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর নামিয়ে অর্ধনমিত অবস্থায় বাঁধতে হবে। 

দিন শেষে পতাকা নামানোর সময় আবার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠাতে হবে, তারপর ধীরে ধীরে নামাতে হবে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit