শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

সুবর্ণচরে অর্ধশতাধিক দোকান ঘর উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে সরকারি জায়গায় অবৈধ ভাবে দোকান ঘর স্থাপন করায় প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দুই জন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী ও দেবব্রত দাশ। অভিযানে সহযোগীতা করে চরজব্বর থানা পুলিশ।
জানা যায়,   ভূঁইয়ার হাট বাজারের উত্তর মাথায় রাস্তার পূর্বপাশে নবনির্মিত টিনের চাউনি দোকান ঘর, বাজারের বাঁধন কাউন্টার সংলগ্ন বিএডিসি সড়কের দু’পাশে নির্মিত দোকান ঘর, পাবলিক টয়লেট সংলগ্ন দোকান ঘর, এবং মেইন সড়কের পাশে মাছ বাজারের দোকন ঘর সহ প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দোকানীরা অশ্রু ঝরিয়ে স্বল্প সময়ের মধ্যে দোকানের মালামাল সরিয়ে নেন। ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জানান, নিদিষ্ট একটি সময়ের মধ্যে এগুলো সরিয়ে নেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশকে উপেক্ষা করে তারা দখলে রাখায় জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এবং এখানে প্রায় ৫০ টি দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ জায়গা উদ্ধার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit