শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লাল সিং চাড্ডায় আমিরের পারিশ্রমিক ৫০ কোটি, কারিনার কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এখন ব্যস্ত সময় পার করছেন এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। ১১ আগস্ট মুক্তি প্রেক্ষাগৃহে পাচ্ছে সিনেমাটি। 

অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তার পট পরিবর্তন ধরা দেবে এ ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাগা চৈতন্য, মোনা সিংসহ অন্যরা। এ সিনেমার জন্য আমির খান পারিশ্রমিক নিচ্ছেন ৫০ কোটি রুপি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র তিনি। তিনি অবশ্য এ সিনেমার সহপ্রযোজকও। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রিত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হবেন। শোনা যাচ্ছে, তিনি এ সিনেমার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এ সিনেমার একটি নির্দিষ্ট অংশ অন্তঃসত্ত্বা থাকাকালে শুট করেছেন কারিনা।

এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা যাবে তাকে। খবরে প্রকাশ, ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন নাগা। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং। ‘থ্রি ইডিয়টস’-এর পর আমির-কারিনার সঙ্গে ফের পর্দায় দেখা যাবে মোনাকে। খবরে প্রকাশ, এ ভূমিকার জন্য মোনা পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit