মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

হোয়াইওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক  : ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে, জিম্বাবুয়ে আছে ১৫ তে। সঙ্গে টানা ৫টি ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি টাইগারদের। সে সব কিছুই কাজে আসেনি। এক সিকান্দার রাজার ব্যাটেই উড়ে গেছে টাইগাররা। স্বাগতিকদের চার সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের একটিও নেই।

টি-টোয়েন্টির পর ২-০ তে ওয়ানডে সিরিজ হেরে দিশেহারা বাংলাদেশ। এখন শুধু হোয়াইটওয়াশ এড়িয়ে বাকি লজ্জাটুকু বাঁচানোর চেষ্টায় ঘুম হারাম তামিম ইকবাল বাহিনীর।

বুধবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অনেক পরিকল্পনাই করে রেখেছেন বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবাল।

এশিয়া কাপের জন্য আত্মবিশ্বাস নিতেও এই ম্যাচ জেতা প্রয়োজন বলে মনে করছেন তারা। 

সেই লক্ষ্যে আজ শেষ ম্যাচে একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া মোহাম্মদ নাঈমকে। ওদিকে পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে যোগ করা হতে পারে নাঈমের সঙ্গে উড়িয়ে নেওয়া এবাদত হোসেনকে।

পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় শেষ ম্যাচেও হাসান মাহমুদকে দেখা যেতে পারে। নাজমুল হোসেন শান্ত আজও নামতে পারেন ওয়ান ডাউনে। 

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ

রেগিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নিয়ুচি ও সিকান্দার রাজা।

কিউএনবি/অনিমা/১০.০৮.২০২২/সকাল ৯.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit