রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ীতে ফিটনেস সেন্টার (জ্বীম)এর শুভ উদ্বোধন॥

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৬৪ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ি উপজেলায় ফিটনেস সেন্টার জিম এর শুভ উদ্বোধন। এই প্রথম ফুলবাড়ীতে সাধারণ মানুষের শারিরীক সুস্থতার দিক বিবেচনা করে জ্বীম হাউসের উদ্যোগ গ্রহন করেন এবং গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঐ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এই জ্বীম হাউসের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রনজিত চক্রবর্তী। সকাল ১১ ঘটিকায় ফুলবাড়ি ব্রীজের পূর্ব পাশে বাশার মার্কেটের ২য় তলায় উক্ত জ্বীম হাউসের উপকরন স্থাপন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্বীম হাউসের শুভ উদ্বোধন করেন, ফুলবাড়ি উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ফুলবাড়ি উপজেলার যুবকদের মাদক সহ সকল অপকর্মকে না বলে জ্বীমে কসরতে মনোনিবেশ করার জন্য আহবান জানান।

এছাড়া ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন জ্বীমে অনুশীলনের সুফল সম্পর্কে তার বক্তব্যে আলকপাত করেন। ফুলবাড়ি জ্বীম হাউসের পরিচালক অনুপ চক্রবর্তী এবং সার্বিক তত্বাবধায়ক প্রবির গাঙুলী উপস্থিত ছিলেন। এ সময় শতাধিক যুবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit