শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) 
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর)  : দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা সাব-রেজিষ্ট্রার নাফিজা নাওয়াল প্রভা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান। এ সময় বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন মহিয়সী নারী। বঙ্গবন্ধু যখন আন্দোলন সংগ্রামের কারণে জেলে থাকতে হয়েছিল সে সময় বঙ্গমাতাই তার মেধা ও দক্ষতা দিয়ে সবকিছু পরিচালনা করেছিলেন।

তিনি চিরকাল আমাদের জাতীয় জীবনে সকল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ৭ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন এবং নগদ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান জানান। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর জন্ম বার্ষিকী পালনে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শিবলী সাদিক। এছাড়াও আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ২.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit