শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র সংশোধন

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি : আগামীর নেতৃত্ব আসবে আজকের ছাত্র সমাজ থেকেই। তাই গণতন্ত্র চর্চা ও রক্ষা করা শিখতে হবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষাথীদেরই। এরই লক্ষ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আসছে সেপ্টেম্বরে ৪র্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে।রবিবার (৭ আগস্ট) দুপুর ২টায় গবির একাডেমিক ভবনে কেন্দ্রীয় ছাত্র সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব ও সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেলের সঞ্চালনায় এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেনের সভাপতিত্বে গঠনতন্ত্রের সংশোধনীর উপর শিক্ষার্থীদের মতামত উপস্থাপনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে নির্বাচনের গঠনতন্ত্র সংশোধনের বিষয়গুলো তুলে ধরা হয়।সভায় প্রতিষ্ঠানের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেনের বলেন, ‘একটা সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে দিতে চাই। সেজন্য সকলের সহযোগিতা থাকা দরকার।প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাথীদের নির্বাচিত প্রতিনিধি থাকা জরুরি যাতে করে শিক্ষাথীরা তাদের দাবি জানাতে পারে।রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন,’গণতান্ত্রিক পরিবেশ আনার উদ্দেশ্যেই গঠনতন্ত্রের সংশোধনী আনা।শিক্ষার্থীদের মতামতের অবশ্যই গুরুত্ব আছে। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সংশোধনী কার্যকর করবো।গঠনতন্ত্রের কিছু ধারায় পুনঃসংশোধনের দাবি জানায় শিক্ষার্থীরা।মতামতের ভিত্তিতে পরবর্তীতে পরিপূর্ণ সংশোধনী জানানো হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, এখানে ১০টি পদে মধ্যে ৬টির জন্য শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করার সুযগ পাবে এবং বাকি স্থান গুলো অনুষদ থেকে নির্বাচিত হয়ে আসবে। ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে তারা পদ হারাবে ও অনিয়মিত শিক্ষার্থীরা পাবেনা প্রতিনিধিত্ব করার সুযোগ। সংসদের সদস্য হতে হলে বকেয়া পরিশোধ করতে হবে। শিক্ষার্থীর বকেয়া থাকলে ভোট দিতে পারবেনা।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১.৫৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit