বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম

তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় আল আমিন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিন।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, “আল আমিনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।”

ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে আরও দুইজন দগ্ধ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ ও শফিকুলের ৮০ শতাংশ। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার রাতে মারা যায় মাজহারুল ইসলাম, আলম ও নুর হোসেন। রোববার মৃত্যু হয় মিজানের আর মাসুম মিয়া সোমবার রাতে মারা যান।

গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণ ঘটে।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/সকাল ৯.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit