শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৯৬ Time View

ডেস্কনিউজঃ দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন রুটে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার আন্তঃজেলা এবং দূরপাল্লার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ সোমবার ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে বিআরটিএ।

গত শুক্রবার (৫ আগস্ট) রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রোল ৮৬ টাকা।

এরপর শনিবার (৬ আগস্ট) রাতে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। নতুন হিসেবে সিটি সার্ভিসে জনপ্রতি কিলোমিটার প্রতি বাড়ে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় জনপ্রতি প্রতি কিলোমিটারে ৪০ পয়সা করে বাড়ানো হয়।

এতে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে দুই টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদফতর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদফতর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত ভাড়ার তালিকা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দফতরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

দেখুন ঢাকা থেকে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা

http://www.brta.gov.bd/site/view/notices

কিউএনবি/বিপুল/০৮.০৮.২০২২/ রাত ০৯.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit