বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ‘ঐতিহাসিক’ বিল পাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নানা নাটকীয়তার পর ৩৬৯ বিলিয়ন মার্কিন ডলারের স্বাস্থ্যসেবা, ট্যাক্স, জলবায়ু তহবিলের বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিনিয়োগ সংক্রান্ত বিল বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামে বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। 

প্রস্তাবিত বিলের আওতায় বেশ কিছু পরিবারকে পরিবার বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য সাড়ে সাত হাজার এবং ব্যবহৃত গাড়ির জন্য চার হাজার মার্কিন ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে। প্রস্তাবিত বিলটি  এজেন্ডার একটি মূল  ভিত্তি।  রোববার পাস হওয়া এই বিল প্রেসিডেন্ট বাইডেন ও তার দলের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বিলটি এখনডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউসে পাঠানো হবে। অবশ্য রিপাবলিকানরা শুরু থেকেই এই প্রস্তাবিত আইনের বিরোধিতা করে আসছিল। বিলটির রোববার মার্কিন সিনেটে উত্থাপন করা হলে এর পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোট পড়ে। তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসে বিলটির পক্ষে ভোট দিলে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়। প্রেসিডেন্ট বাইডেনের অনুমোদনের পরই ঐতিহাসিক এই বিল আইনে পরিণত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit