মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের  চাল বিতরণ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া

ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এক ঘণ্টার নাটক ও বিজ্ঞাপনের পর এবার ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। শুধু আশরাফুল একা নন, তার সঙ্গে দেখা যাবে অভিনয় করবেন জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলম। তাদের দুজনকে নিয়ে ‘গোল্ডেন সিক্স’ নামে ধারাবাহিকটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নির্মাতা জানান, এতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে থাকছেন জাহানারা আলম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা তারিক মুহাম্মদ হাসান জানান, শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্সভর্তি সোনার বার! চমকে ওঠে হাসান। ভাবে সে গুপ্তধন পেয়ে গেছে। কিন্তু ঝামেলা হয় একটা। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটা জানাতে এক দৌড়ে চলে যায় সদরুলের কাছে। হাসান ভাবে, যেহেতু মাখন ও সদরুল এই গুপ্তধন পাওয়ার কথা জেনে গেছে, তার মানে পুরো গ্রামে এই ঘটনা রাষ্ট্র হতে বেশি সময় লাগবে না। তার মানে এই গুপ্তধন ধরে রাখতে কষ্ট হবে তার। সে এক মুহূর্ত ভাবে ও গুপ্তধনের বাক্সটা নিয়ে চলে যায়। চলতে থাকে গল্পের নাটকীয়তা।

জানা গেছে, আগামী ৯ আগস্ট থেকে বেসরকারি চ্যানেল আরটিভির পর্দায় দেখা যাবে ধারাবাহিক নাটকটি।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit