মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

জুলাইয়ের সেরা জয়াসুরিয়া-ল্যাম্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। 

জুলাই মাসে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়েছেন শ্রীলংকার তারকা ক্রিকেটার প্রবাথ জয়াসুরিয়া। আর নারী ক্যাটাগরিতে সেরা হয়েছে ইংল্যান্ডের এমা ল্যাম্ব। 

টেস্ট ক্যারিয়ারের শুরুতে চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দেওয়ায় দারুণ এক স্বীকৃতি পেলেন প্রবাথ জয়াসুরিয়া। তিনি পেছনে ফেললেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ফ্রান্সের গুস্তাভ মেকিয়ানকে।

গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম সোমবার ঘোষণা করে আইসিসি। মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের এমা ল্যাম্ব। 

মাস সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জয়াসুরিয়া বলেন, এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আইসিসির মাস সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ। অবশ্যই এটা আমার জন্য অবিশ্বাস্য মাস ছিল। আমার টেস্ট অভিষেক হলো এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সমতা আনতে অবদান রাখার সুযোগ পেলাম।

তিনি আরও বলেন, আমার এ পথচলায় সহযোগিতা করায় ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাই। জীবনের এই মুহূর্তে যে অভিজ্ঞতা হচ্ছে, তাতে আমি রোমাঞ্চিত।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit