রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

যুদ্ধ শুরুর পর প্রথমবার ইউক্রেনে বিদেশি পতাকাবাহী জাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনে পৌঁছেছে বিদেশি পতাকাবাহী জাহাজ। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কুব্রাকভ বলেন, বার্বাডোসের পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ ফুলমার এস, ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দরে শস্য নিতে পৌঁছায়। চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথমবার বিদেশি পতাকাবাহী জাহাজ ইউক্রেনের বন্দরে পৌঁছাল। 

ফেসবুকে দেওয়া পোস্টে কুব্রাকভ বলেন, আমাদের বন্দরগুলোতে যেন আরও জাহাজ আসতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা (সবকিছু) করছি। বিশেষ করে আমরা দুই সপ্তাহের মধ্যে প্রতিদিন কমপক্ষে তিন থেকে পাঁচটি জাহাজের শস্য সরবরাহ করার পরিকল্পনা করছি। তিনি বলেন, ইউক্রেন শেষ পর্যন্ত তার কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে প্রতি মাসে তিন মিলিয়ন টন শস্য রফতানির পরিকল্পনা করেছে। গত বছরের  প্রায় দুই কোটি টন শস্য এখনও দেশে আটকে আছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit