রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ক্যারিয়ারের সর্বোচ্চ ৩৮ রান করে ফিরলেন শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ১২ ওয়ানডের ক্যারিয়ার তার। এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৩৮ রান করে আউট হয়েছেন। সেটাও ওয়েসলি মাধেভেরের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। এই ৩৮ রানই এখন পর্যন্ত তার ক্যারিয়ারসেরা ওয়ানডে স্কোর। নিয়মতি টপ অর্ডারে খেলা এই ব্যাটার আজও ফিফটির দেখা পাননি।

যদিও এর ঠিক আগেই ক্যাচ দিয়েও ব্র্যাডলি অ্যাভান্সের সৌজন্যে জীবন পেয়েছিলেন শান্ত। সেটা তিনি কাজে লাগাতে পারলেন না। শান্ত ফেরার পর মাহমুদ উল্লাহর সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন আফিফ হোসেন। ৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। আফিফ ২২ এবং মাহমুদ উল্লাহ ২৪ রানে ব্যাট করছেন। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ রবিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস হারে বাংলদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে নামতে হয় ব্যাটিংয়ে। চোটাক্রান্ত লিটন দাসের জায়গায় তামিম ইকবালের সঙ্গী হন এনামুল হক বিজয়। দুজনে গড়েন ৭১ রানের ওপেনিং জুটি। ৪৫ বলে ১০ চার ১ ছক্কায় ৫০ করে তামিম আউট হলে জুটি ভাঙে।

স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রান আউট হয়ে যান ২৫ বলে ২০ রান করা বিজয়। এরপর নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম গড়েন ৫০ রানের জুটি। দুজনই শিকার হন ওয়েসলি মাধভেরের। মুশফিক ২৫ আর শান্ত ৫৫ বলে ৩৮ রানে ফিরলে ১৪৮ রানে চার টপ অর্ডারকে হারায় বাংলাদেশ। ইনিংসের তখন ৩০তম ওভার। অভিজ্ঞ মাহমুদ উল্লাহর সঙ্গী হয়েছেন তরুণ আফিফ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit