বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির কর্মচারীর মানববন্ধনের চেষ্ঠা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ৪র্থ শ্রেণির কর্মচারী হারবাল সহকারী (গার্ডেনার) প্রকাশ চন্দ্রর কে উর্দ্ধতন কর্তৃপক্ষ বদলি করায় ফুলবাড়ীতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরন বিধি লঙ্ঘন করে মানববন্ধন করার চেষ্ঠা করেন।গতকাল রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান গেট সংলগ্ন এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারী হারবাল সহকারী (গার্ডেনার) প্রকাশ চন্দ্র তার বদলি হওয়ায় এলাকার কিছু অৎস লোকজনকে একত্রিত করে বদলির প্রতিবাদে মানববন্ধন করার চেষ্ঠা করেন।

কিন্তু সে উপস্থিত না থেকে ভাড়াটিয়া লোকজনকে দিয়ে মানববন্ধন করার চেষ্ঠা করেন। যাহা সরকারি বিধিমালার পরিপন্থি। প্রকাশ চন্দ্র ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ ২০ বছর ধরে হারবাল সহকারী গার্ডেনার হিসেবে দায়িত্বরত ছিলেন। তার দায়িত্ব ছিল ঔষধী গাছের বাগান পরিচর্চা করবে। কিন্তু সে দায়িত্ব কখনো পালন করত না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শত জন্ম বার্ষিকী পালনে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে বাগান সংস্কার করার লক্ষে ৭৫ হাজার টাকা বরাদ্দ এলেও তা উত্তোলনের অভাবে সরকারী কোষাগারে ফিরে যায়। বাগানে একটি সাইনবোড লাগানোর কথা থাকলে তাও লাগানো হয় নি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পূর্বের ন্যায় বর্তমান স্বাস্থ্য সেবা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ যখন কাছ করছে তখনেই হাসপাতালের সেবামূলক কাজ কর্ম বন্ধ করার লক্ষে হারবাল সহকারী (গার্ডেনার) প্রকাশ চন্দ্র গংরা উঠেপড়ে লেগেছে।

এই ঘটনায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মশিউর রহমান এর সাথে কথা বলতে তিনি জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছে। এখানে আমার করার কিছু নেই। তবে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ সে দায়িত্বরত অবস্থায় থাকা কালীন সে সরকারি বিধিমালা লঙ্ঘন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্স সেবা মূলক কাজ কর্ম যাতে না হয় সে জন্য নানা রকম ষড়যত্র করেছে কর্মকর্ত কর্মচারীদের বিরুদ্ধে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit