মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ

সিরিজ বাঁচানোর ম্যাচেও টস হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হেরেছে টাইগাররা। পরাজয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের জন‍্য বড় ধাক্কা হয়ে এসেছে ইনজুরি সমস্যা। সর্বশেষ ছিটকে গেলেন মুস্তাফিজও। তবে সুখবরও আছে, দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম।

এ অবস্থায় রোববার (৭ আগস্ট) হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের টসেও হেরেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল খান। ফলে আজও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। এ নিয়ে এবারের জিম্বাবুয়ে সফরে টানা পাঁচ ম্যাচেই টস হারল সফরকারীরা।

এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, টস জিতে পাঁচ পরিবর্তন নিয়ে বোলিংয়ে নামছে জিম্বাবুয়ে। 

দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশ দলকে। সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ইনজুরি জর্জরিত টাইগার একাদশে তাই এসেছে ৩টি পরিবর্তন। লিটনের পরিবর্তে খেলছেন শান্ত এবং মুস্তাফিজ ও মোসাদ্দেকের বদলি হিসেবে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানশে মারিমানি, তাকুদজোওয়ানশে কাইটানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক), টনি মুনিয়ঙ্গা, লুক জংওয়ে, ব্রাড ইভান্স, ভিক্টর নিয়াউচি ও তানাকা চিভাঙ্গা।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit