সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইসরাইলকে যে হুঁশিয়ারি দিল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় শুক্রবার ভয়াবহ বিমান হামলার ব্যাপারে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

গাজায় ইসরাইলি বিমান হামলার প্রসঙ্গে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইসরাইলিদের তাদের সাম্প্রতিক অপরাধের জন্য আরও একবার চড়া মূল্য দিতে হবে। বর্তমানে ইরানে থাকা ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল-নাখালার সঙ্গে বৈঠকের পর সালামির এই বিবৃতি এসেছে। প্রসঙ্গত, ইসরাইলের বিমান হামলায় পাঁচ বছর বয়সি এক শিশু এবং ২৩ বছর বয়সি এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরাইলি ওই বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। এদিকে, বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit