রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আটপাড়া ইউএনও অফিসে চুরির ঘটনায় বাদীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৯৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই অফিসের সার্টিফিকেট সহকারী অমিতাভ সরকার, অফিসের নৈশ প্রহরী রাজীব বিন ও কবীর মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচে টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙ্গে গত ৩০ জুলাই রাতে চোর ভিতরে প্রবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পাশের দুইটি কক্ষের তালা ভেঙ্গে আলমারির ভিতরে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন কাগজপত্র তছনছ করে রেখে যায়। নির্বাহী অফিসারের অফিসের ভিতরে থাকা সি.সি. ক্যামেরার তার কেটে হার্ডডিক্স নিয়ে যায়।

চুরির ঘটনায় ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী অমিতাভ সরকার বাদী হয়ে পরদিন রোববার বিকেলে অজ্ঞাত আসামি করে আটপাড়া থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ রোববার রাতে নয়ন মিয়া, জীবন মিয়া ও রবিন মিয়াকে গ্রেপ্তার করে। একই ঘটনায় শুক্রবার রাতে নেত্রকোনা জেলা শহরের আরামবাগ এলাকার মঙ্গল বিনের ছেলে আটপাড়া ইউএনও অফিসের নৈশ প্রহরী রাজিব বিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই অফিসের সার্টিফিকেট সহকারী চুরি মামলার বাদী জেলা শহরের ব্রজেন্দ্র রোডের অমল চন্দ্র সরকারের ছেলে অমিতাভ সরকার ও তাদের সহযোগী জেলা শহরের সাতপাই এলাকার শাহজাহান মিয়ার ছেলে কবীর মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠায় পুলিশ।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, ইউএনও অফিসে চুরির ঘটনায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার চুরি মামলার বাদীসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানায়। এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, চুরির ঘটনায় আরও তিনজনকে আটক করে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসুক।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit