বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় ১ জনের মৃত্যু

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৭৪ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। গত ৫ আগষ্ট শুক্রবার রাতে শেরপুর-ধুনট সড়কের শালফা নামক স্থানে সড়কে রাখা বালুর স্তুপের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় রহিমুদ্দিন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে জনৈক এক ব্যাক্তি তার বাড়ি নির্মানের জন্য সড়কের উপর বালুর স্তুপ করে রেখেছিল। ৫ আগস্ট শুক্রবার রাত ৮ টার দিকে শেরপুরগামি একটি দ্রুত গতির মোটর সাইকেল সেই বালুর মধ্যে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ওই গ্রামের কোরবান মন্ডলের ছেলে পথচারী রহিমুদ্দিন কে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৬ আগস্ট শুক্রবার ভোর রাতে সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।সচেতন মহল মনে করছেন, সড়কের উপর বালু না রাখলে এই দুর্ঘটনা ঘটতনা। তাই তারা জনসাধারণদের সচেতনতার পাশাপাশি সড়কে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কিছু রাখা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার বলেন, ঘটনার পর পরই পরিবারের লোকজন আহত অবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে সদর থানায় ইউডি মামলা হতে পারে।

 

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সন্ধ্যা ৬.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit