বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে পাম্প থেকে জ্বালানী তেল উধাও, পাম্প স্টেশনগুলি বন্ধ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ৯টি ফিলিং স্টেশন বন্ধ, দুটি খোলা। ফিলিং স্টেশনগুলো থেকে পেট্রল, অকটেন ও ডিজেলের দাম বৃদ্ধি। গত দুই দিন ধরে দিনাজপুর ১৩টি উপজেলা সহ ফুলবাড়ীতে সব ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন নেই।তবে পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে খোলা বাজারে চাড়া দামে। এ অবস্থায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সংকট দেখিয়ে পেট্রল নিয়েও কারসাজি করছে ফিলিং স্টেশনগুলো।ফুলবাড়ী শহরের বিভিন্ন স্থানে খোলা বাজারে ১৩০ টাকা দরে পেট্রল বিক্রি হচ্ছে। অথচ পেট্রলের নির্ধারিত মূল্য ৮৯ টাকা লিটার। তবে কিছু কিছু পাম্পে পাওয়া যাচ্ছে অকটেন, তবুও অনেকে বলছে নাই।শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, পেট্রল দেওয়ার মেশিনের সামনে ‘পেট্রল ও অকটেন নেই’ লেখা কাগজ ঝুলছে।

কেন এমন অবস্থা তৈরি হয়েছে জানতে চাইলে ফুলবাড়ী ফিলিং স্টেশনের দায়িত্বরত ব্যক্তিরা জানান, ‘তেল সংকটের কারণে এই অবস্থা। তেলের প্রধান ডিপো থেকে জানিয়ে দেওয়া হয়েছে পেট্রল ও অকটেন নেই। তাই আমরাও তেল বিক্রি করতে পারছি না। এজন্য ‘পেট্রল ও অকটেন নেই।’তিনি বলেন, ‘পাম্পে প্রতিদিন ছয় থেকে সাত হাজার লিটার তেল বিক্রি হয়। এখন বিক্রি বন্ধ। ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে। যদিও নানা ধরনের কথা শুনতে হচ্ছে আমাদের।’শহরের মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সাংবাদিকতা পেশাগত কারণে প্রতিদিন প্রেট্রল কিনতে হয়। এখন এই অবস্থা বৃদ্ধি পাওয়ায় সংকটে পড়েছি।এদিকে দিনাজপুর থেকে ফুলবাড়ী হয়ে অনেক যানবাহন চলাচল কমে গেছে প্রেট্রল ও অকটেনের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। রাস্তায় যানবাহন অর্ধেন নেই। মালিকেরা বলছে যতদিন সমাধাণ হবেনা ততদিন এভাবে গাড়ি চালা সম্ভাব নয়।

 

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/বিকাল ৫.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit