বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

স্ত্রীর রাগ ভাঙাতে ছুটির আবেদন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়েই থাকে। তাই বলে স্ত্রী এত রেগে গেছেন যে রাগ কমার কোনও লক্ষণই নেই। স্ত্রীর রাগ ভাঙিয়ে যে বাড়ি ফেরাবেন, স্ত্রী ফোন না ধরায় সেই সুযোগও নেই। বাধ্য হয়ে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন ওই ব্যক্তি। সেই আবেদনই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে তথ্য জানা যায়।

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি সরকারি অফিসে কাজ করেন ওই ব্যক্তি। জরুরিকালীন ভিত্তিতে ২ দিনের ছুটি চেয়েছেন তিনি। 

আবেদন পত্রে লিখেছেন, তার উপর রাগ করে ছেলে, মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছেন স্ত্রী। কিছুতেই ফিরে আসতে রাজি নন তিনি। তাই স্ত্রীর অভিমান ভাঙাতে দুইদিনের ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাবেন তিনি। সেখান থেকে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনবেন। হিন্দিতে লেখা ছুটির আবেদনপত্র নিয়ে জোর আলোচনা নেটিজেনদের মধ্যে। ওই ব্যক্তির স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন নেটিজনরা।

জানা গেছে, স্ত্রীকে ফিরিয়ে আনতে ওই ব্যক্তির করা ছুটির আবেদন বৃথা যায়নি। অফিস থেকে ছুটির অনুমতি পেয়েছেন। তবে এই ছুটির আবেদন নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে অতীরের বিভিন্ন ঘটনার কথা। 

এক নেটিজন যেমন লিখেছেন, আমার এক অধঃস্তন কর্মী একবার আমার কাছে একটি ছুটির আবেদন করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, অন্য একটি সংস্থায় ইন্টারভিউ রয়েছে তার। সেখানে যাওয়ার জন্যে একদিনের ছুটি চেয়েছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/বিকাল ৫.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit