বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

 ফরেস্ট রেঞ্জের বেদখল হওয়া বনভূমিতে গাছ রোপনে বাঁধা দেওয়ায় ১২জন আহত

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২২৭ Time View

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি :‘দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জের বেদখল হওয়া বনভূমিতে বনায়ন করতে গিয়ে অবৈধ দখলদারদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার কুশদহ বনবিটের দারিকামারি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় আহত হন মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই, কুশদহ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ও চালক রেজাইল ইসলামকে পার্বতীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুশদহ বনবিটের বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিটের আওতায় ৬০০ একর বনভূমি রয়েছে। এর মধ্যে ৫০০ একর ভূমি অবৈধ দখলদারদের কবজায়।

এসব বনভূমি উদ্ধার করে বনায়ন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, বনায়নের কাজ শুরু করলে পার্শ্ববর্তী হাদিসপাড়া, কুষ্টিয়াপাড়া, মনসুরপাড়া, এরফানপাড়া, বটতলা ও লালঘাটপাড়ার কুশদহ বনবিটের বনভূমি দখলকারী পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাঁরা রোপণ করা চারাগাছ তুলে ফেলে ও রোপণের জন্য মজুদ রাখা ২৫ হাজার চারা বিনষ্ট করে।

এ ঘটনায় বন বিভাগের ৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং তিন গ্রামবাসী আহত হয়েছেন। হামলা মারপিটের ঘটনায় বন বিভাগ দেড়শত জন দখরকারীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১১.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit