শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আত্মহত্যা করতে চেয়েছিলেন দীপিকা, কিন্তু কেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এক সময় অবসাদে ভুগতেন। এমনকী আত্মহত্যার কথাও ভেবেছিলেন বিটাউনের অন্যতম সেরা এই নায়িকা। নিজের জীবনের সেই খারাপ সময়ের কথা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন দীপিকা। রাতারাতি তার জীবন হয়ে ওঠে আরও অনেকের কাছে অনুপ্রেরণা। 

এরপরেই নিজের একটি এনজিও শুরু করেন নায়িকা। তার এনজিও-র নাম লিভ লভ লাফ। এই সংস্থা তাদের পাশে দাঁড়ায় যাঁরা মানসিক অসুস্থতায় ভুগছে। 

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অবসাদের গল্প ভাগ করে নিলেন নায়িকা। কালো রঙের সিকোয়েন্স ও শিমারি শাড়িতে এদিন দীপিকার লুক ছিল নজরকাড়া। এই অনুষ্ঠানেই দীপিকা জানান যে অবসাদে একবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন নায়িকা। তার মা প্রথম বুঝতে পারেন যে, অবসাদে ভুগছেন দীপিকা।

দীপিকা বলেন যে, ‘আমি তখন কেরিয়ারের শীর্ষে ছিলাম। আমার জীবনে সব ঠিকঠাকই চলছিল। তাই আমার মনখারাপের কোনও বিশেষ কারণ ছিল না। কিন্তু আমার মন ভালো ছিল না। আমি ব্রেক ডাউনে ভেঙে পড়ি। সেই সব দিনে আমি শুধু ঘুমাতে চাই। কারণ ঘুমই ছিল আমার পালানোর একমাত্র উপায়। আমি তখন আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছিলাম। 

তিনি বলেন, আমার বাবা-মা বেঙ্গালুরুতে থাকতেন, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসতেন। আমি তখন ওদের দেখাতাম যে আমি খুব ভালো আছি। একদিন ওরা বেঙ্গালুরু ফেরত যাচ্ছিল আর তখনই আমি কান্নায় ভেঙে পড়ি। মা আমায় জিজ্ঞেস করেন যে কেন কাঁদছি? কোনও বয়ফ্রেন্ড আছে কিনা? কাজের ক্ষেত্রে কিছু ঘটেছে কিনা? আমার কাছে কোনও উত্তর ছিল না।’

দীপিকা বলেন যে, ‘আমার কাছে উত্তর ছিল না কারণ সেরকম কোনও বিষয় ছিল না। মা সঙ্গে সঙ্গেই সিম্পটম দেখে বুঝতে পারে যে আমি অবসাদে ভুগছি। আমার জন্যই মাকে ভগবান পাঠিয়েছিল বলে আমার ধারণা।’ 

সকলের মধ্যে সচেতনতা বাড়াতেই বারংবার নিজের জীবনের গভীর অবসাদের গল্প তুলে ধরেন অভিনেত্রী। অবসাদে ভুগেছেন অনেকেই কিন্তু দীপিকার মতো সাহসের সঙ্গে তা তুলে ধরতে পারেন না জনসমক্ষে। 

নিজের জীবনের গল্প বলতে বলতে চোখের কোনা চকচক করছিল নায়িকার। অবসাদ থেকে বেরিয়ে এসে তিনি যেভাবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তা সত্যিই অনুপ্রেরণা জোগায় অনেককেই। প্রসঙ্গত, সম্প্রতি শাহরুখের সঙ্গে পাঠানের শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী। আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit