শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা

শাহরুখ নয়, মন্নত কেনার প্ল্যান ছিল সালমানের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের ‘মন্নত’ নিয়ে এমন এক তথ্য ফাঁস করলেন সালমান, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে শাহরুখের অনুরাগীরা ক্ষেপে গিয়েছেন সালমানের উপরে, অন্যদিকে সালমানের ফ্যানেরা মুচকি হাসছেন। তবে সালমান এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তার মুখের কথা একেবারে বন্দুকের গুলি!

আসল বিষয়ে আসা যাক। সালমান এক সাক্ষাৎকারে শাহরুখের বাড়ি মন্নতের প্রসঙ্গ তুলেছেন। সেখানে স্পষ্ট জানিয়েছেন, ”শাহরুখের আগে মন্নত কেনার ইচ্ছা ছিল আমার। কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। তখন আমার বাবা বলেন, এত বড় বাড়ি কেনার কোনও দরকার নেই। তাই পিছিয়ে আসি। কয়েকদিন পর জানতে পারি, বাড়িটা শাহরুখ কিনেছে!”

এই সাক্ষাৎকারেই সালমান বলেন, ”মন্নত নিয়ে শাহরুখের সঙ্গে কোনও রেষারেষি নেই। শাহরুখ আমার সহকর্মী। ওর সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে আমার। আর ইচ্ছে করলেই তো শাহরুখের সঙ্গে দেখা করতে মন্নতে যেতে পারব!” সালমান মন্নত তো কিনলেন না, তবে বান্দ্রার অভিজাত জায়গায় গ্যালাক্সি আবাসনে কিনলেন ফ্ল্যাট। অন্যদিকে ২০০১ সালে মন্নত কিনলেন শাহরুখ। গৌরীকে সঙ্গে নিয়ে সুন্দর করে সাজিয়ে তুললেন স্বপ্নের বাড়ি। যা কিনা মুম্বাইয়ে ঘুরতে আসা পর্যটকদের দর্শনীয় স্থান।

বলিউডে এক সময় সালমান ও শাহরুখ শত্রুতা ছিল খবরের শিরোনামে। তবে সেই ঘটনা এখন ইতিহাস। দুজনেই প্রকাশ্যে জানিয়েছেন, শাহরুখ-সালমান আসলে ভাই ভাই। তাই তো শাহরুখের ‘পাঠানে’ ছোট চরিত্রে দেখা যাবে সালমানকে। অন্যদিকে, সালমানের ‘টাইগার থ্রি’তেও অতিথি শিল্পী হিসেবে থাকবেন শাহরুখ। 

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit