বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

গৌরনদীতে শেখ কামালের ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৩৯ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে শহীদ সুকান্ত বাবু হলরুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিমসহ অন্যান্যরা। শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit