বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

হিলিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

আব্দুল আজিজ, হিলি,দিনাজপুর।
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথমেই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা শেখ কামালের জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে বিভিন্ন সেক্টরে তার অবদানের কথা তুলে ধরেন। পরে বেকার যুবকদের মাঝে যুব ঋণ ও গাছের চারা বিতরন করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit