বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

সেই অভিযোগ নিয়ে যা বললেন ন্যান্সি পেলোসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে  সামরিক মহড়া শুরু করেছে চীন। আলোচিত এই সফরে তাইওয়ানকে সাহায্য করার চেয়েও ন্যান্সি পেলোসির নিজের স্বার্থ প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। বিবিসি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

এ সময় তিনি বলেন, ‘তাইওয়ান বিশ্বের স্বাধীন দেশগুলোর মধ্যে একটি’ এবং ‘দেশটির একটি সমৃদ্ধ অর্থনীতির সঙ্গে শক্তিশালী গণতন্ত্র’ও রয়েছে। প্রসঙ্গত, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে স্বশাসিত দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। ওই মহড়ার সময় বেইজিং তাইওয়ানের জলসীমায় ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ করেছে তাইপে প্রশাসন।  

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে  যুদ্ধের প্রস্তুতি হিসেবে ওই সামরিক মহড়া শুরু করে চীন। চীনের এই মহড়ার কারণে তাইওয়ানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। চীনের ওই সামরিক মহড়া স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে। এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এ মহড়া জাতিসংঘের নিয়মবহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রসীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি।

তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) বলেছে, চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে, যা দায়িত্বহীনতা, অবৈধ আচরণ।অন্যদিকে তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র এ মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit