বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

তাজিয়া মিছিল ঘিরে নাশকতার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে কেন্দ্র চলাচলের সব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে বেস্টিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।আজ বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়াতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলের অনুষ্ঠানিকতা মূলত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। কিছু কিছু জায়গায় আবার ৬ আগস্ট থেকেও শুরু হয়ে যাবে।

মূলত এই অনুষ্ঠানটি চার দিনব্যাপী। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। রুফটপেও আমাদের পুলিশ মোতায়েন থাকবে। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে। তিনি বলেন, তাজিয়া মিছিলের এক-দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিল নিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি না, সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সে অনুযায়ী ব্যবস্থাও আমরা গ্রহণ করব।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য রয়েছে কি না প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ২০১৫ সালে কিছু জঙ্গি তৎপরতার কারণে তাজিয়া মিছিলে একটি ঘটনা ঘটেছিল। তবে আপাতত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই। গোয়েন্দা সূত্রে বা ডিএমপির সিটিটিসি সূত্রে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit