শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার মুদ্রাবাজারে আগুন, ১ ডলার পেতে খরচ হচ্ছে ১৮ হাজার রুপিয়াহ মণিপুরে সশস্ত্র হামলায় ৩ জনের প্রাণহানি, বহু বাড়িঘর ধ্বংস মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প বিশ্বকাপ ২০২৬: হারাতে পারে পুরোনো জৌলুশ বাথরুমে মিলল দম্পতির শেষ আলিঙ্গন অবস্থায় মরদেহ! ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস যুদ্ধ চাই না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির

সাবেক মন্ত্রী ইঞ্জি: খন্দকার মোশাররফ’র এপিএসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

ডেস্কনিউজঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) এএইচএম ফোয়াদের নামে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক বিচিত্রা রানী বিশ্বাস।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ জলিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এএইচএম ফোয়াদ (৫২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, এএইচএম ফোয়াদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছত্রছায়ায় থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে প্রচুর সম্পদের মালিক হয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, মামলা হয়েছে, এ মামলার তদন্ত করবে সিআইডি।

কিউএনবি/বিপুল/০৪.০৮.২০২২/ সন্ধ্যা ৭.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit