শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। আগের দিন এই রোগে ৩ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১ দশমিক ৩৯ শতাংশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৩ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৪ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জন। আগের দিন ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৭৫ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২২ জন। শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/০৪.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit