বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

এমপি শিবলী সাদিককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) ও তাঁর চাচা সমাজসেবক দেলোয়ার হোসেনকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার নারী-পুরুষদের উদ্যোগে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের ঢাকামোড় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দু’পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু’র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু নেহা মোঃ মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান রহমত আলী, চার উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, বিরামপুর স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মুকুল সরকার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিবলী আকাদ্দাস মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম মানিক, মেহেদী হাসান, আব্দুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা সমাজ, দল ও জনগণের কাছে তাকে হেয় প্রতিপন্ন কারার হীন মানসেই নানামূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা কিছু নিরীহ আদিবাসী মানুষকে ব্যবহার করে পরিকল্পিত ভাবে বানোয়াট সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশ করেছেন। বক্তারা উক্ত মানববন্ধে শিবলী সাদিক এমপি ও তাঁর চাচা সমাজসেবক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এই বানোয়াট সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদ্বয়, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit