শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

যে কারণে বাবর-আফ্রিদিদের বিগ ব্যাশে খেলতে দেবে না পিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৭১ Time View

স্পোর্টস ডেস্ক  : সীমান্ত ও রাজনৈতিক বৈরিতার বলি হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

তবে বিশ্বজুড়ে হওয়া আর সব ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে অসুবিধা নেই বাবর আজম, শাহিন আফ্রিদিদের।

কিন্তু এবার সেই সুবিধাও পাচ্ছেন না পাকিস্তানি তারকারা।

জানা গেছে, এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য বাবর আজমদের অনাপত্তিপত্র (এনওসি) দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এমনকি আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেবে কিনা তাও স্পষ্ট করেনি পিসিবি।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ‘ইএসপিএনক্রিকইনফো’।

এমন সিদ্ধান্তের জন্য আন্তর্জাতিকে পাকিস্তান দলের ব্যস্ত সূচিকে কারণ হিসেবে জানিয়েছে পিসিবি।  দেশের খেলায় সর্বাধিক গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত।

সেটি হলে চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের কেন নিষিদ্ধ করা হচ্ছে, সে প্রশ্ন উঠতেই পারে।  তার জবাব আসেনি এখনো পিসিবির পক্ষ থেকে।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্টটি খেলার অনুমতি না পেলে বড় আর্থিক লাভ থেকে বঞ্চিত হবেন পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়রা। 

তবে বিদেশি লিগ খেলতে না দিলেও ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit