রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন আরও ৩ হাজার ৭৪ হাজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ শেষে একদিনে আরও তিন হাজার ৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৫০ হাজার ৯৮৪ হাজি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। বলা হয়, বুধবার এসব হাজিরা কয়েকটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন। 

এ পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইট রয়েছে। 

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়। আর হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৮ আগস্ট।

এ পর্যন্ত সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এবছর ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit