রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

প্রাণের ভয়ে লোকালয়ে দলছুট হনুমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জের লোকালয়ে বেশ কয়েকদিন ধরে একটি দলছুট কালোমুখো হনুমান আতঙ্কিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। মঙ্গলবার হনুমানগুলো উপজেলার চান্দাইকোনা হালদারপাড়া এলাকায় দেখা গেছে। 

ক্ষুধার্ত এই হনুমানটিকে কেউ কেউ কলা পাউরুটি, বিস্কুট খেতে দিচ্ছে। কেউ আবার ঢিল-পাটকেল ছুঁড়ে বিরক্ত করছে 

এ ব্যাপারে রায়গঞ্জ এলাকার বনকর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন, হনুমানটি বেশ কিছুদিন এলাকায় ঘোরাঘুরি করছে। যে এলাকায় হনুমানটি যাচ্ছে সেই এলাকার ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তাদের ইউনিয়নের লোকজনকে সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, যেন কেউ প্রাণিটির কোনো ক্ষতি না করে। 

তিনি বলেন, হনুমান ধরে বনাঞ্চল অবমুক্ত করার টেকনিক্যাল ব্যবস্থা তার কাছে নেই। 

এ ব্যাপারে ঢাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, দলছুট হনুমানগুলো বয়সে প্রবীণ। প্রকৃতিগতভাবে বয়স বেশি হলে তাদের দল থেকে বের করে দেওয়া হয়। এদের উদ্ধার করে বনাঞ্চলে তাদের স্বজাতির মধ্যে ছেড়ে দিলে অন্যরা তাকে মেরে ফেলবে। তবে এদের যাতে কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে তিনি সংশ্লিষ্টদেরসহ সকলকে সচেতন করার জন্য অনুরোধ জানান। 

এ ব্যাপারে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী  সংগঠন ‘মুক্তজীবন’ লোকজনকে সতর্ক করছেন বলে জানিয়েছে সংগঠনটি।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit