রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করা হবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। দুই সপ্তাহ আগে সৌদি আরব ও আমিরাতের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সেই মধ্যপ্রাচ্য সফরের দুই সপ্তাহ পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই  (Patriot MIM-104E) ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্রয় করবে। ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম, প্রশিক্ষণসহ সব কিছুর মূল্য ধরা হয়েছে ৩০৫ কোটি ডলার। এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও বিমান হামলা করতে ব্যবহার করা যাবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের জন্য থাড ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করা হবে। এগুলোর মূল্য ২২৫ কোটি ডলার। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit