বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদ্রাসার জন্য ৮ নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো:

১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

২. স্ব-শরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইনে ভার্চুয়ালি করা।

৩. গাড়ির জ্বালানিসংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০শতাংশ হ্রাস করা।

৪. এ (কারিগরি ও মাদরাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদফতর, দফতর, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সকল দফতর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।

পত্রের মর্মানুযায়ী জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাধীন সকল স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit