মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

স্ত্রী’র মারা যাওয়ার এক ঘন্টা পর স্বামীর মৃত্যু 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘন্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ আগষ্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা (৪৫) মারা যান। এর এক ঘন্টা পর স্বামী শাহাবুদ্দিন (৫৫) কে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের ছেলে। 

শাহাবুদ্দিনের ছোট ভাই আইনজীবী এমএম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ভাবী বেশকিছু দিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত কিডনি ডায়ালসিস করা হচ্ছিল। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত একসপ্তাহ আগে উনাকে হার্টে রিং পড়ানো হয়েছে। আজ দুপুরের পর আমার ভাবি অসুস্থ হয়ে যান। তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালসিস করা হলে সেখানে তিনি বিকেল ৪টার দিকে মারা যান। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনকে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit