শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনে জেলা প্রশাসক খালেদ মোঃ জাকী

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। “বৃক্ষপ্রানে প্রকৃতি প্রতিবেশ- আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল মামুন এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ, অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের পক্ষে ষ্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল কাদির, বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, বিএমডিএ দিনাজপুরের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উল্লেখ্য মেলায় সরকারি-বেসরকারীসহ ৬৫টি স্টল রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit