বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৩০ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ জুলাই রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন  করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। “বৃক্ষপ্রানে প্রকৃতি প্রতিবেশ- আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল মামুন এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ, অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের পক্ষে ষ্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল কাদির, বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, বিএমডিএ দিনাজপুরের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উল্লেখ্য মেলায় সরকারি-বেসরকারীসহ ৬৫টি স্টল রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit