সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক গোল-অ্যাসিস্ট ছাড়াই যে কারনে ‘গোল্ডেন বল’ জিতলেন রদ্রি এখনও বিশ্বকাপের ‘রাজা’ ব্রাজিল, আর্জেন্টিনা থামল তিন শিরোপায় রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর

একাই ৫ উইকেট নিলেন মোসাদ্দেক, ধুঁকছে জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে এসে জিম্বাবুইয়ানদের ওপর চড়াও হন মোসাদ্দেক হোসেন সৈকত। বল ওপেন করতে এসে প্রথমেই উইকেট তুলে নেন মোসাদ্দেক। একই ওভারের শেষ বলে ফের উইকেটের দেখা পান এই ডানহাতি স্পিনার। এরপর নিজের দ্বিতীয় ওভারেও উইকেট তুলে নেন তিনি। এরপর পরের দুই ওভার বল করে আরও ২ উইকেট ‍তুলে নেন তিনি।

৪ ওভার বল করে ২০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন তিনি। তার ঘূর্ণিতে দ্রুত ৫ উইকেট হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩২ রান। সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit