সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক গোল-অ্যাসিস্ট ছাড়াই যে কারনে ‘গোল্ডেন বল’ জিতলেন রদ্রি এখনও বিশ্বকাপের ‘রাজা’ ব্রাজিল, আর্জেন্টিনা থামল তিন শিরোপায় রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর

জুভেন্টাসকে পাত্তাই দিল না রিয়াল (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে স্প্যানিশ ও ইতালীয় দুই ক্লাবের দ্বৈরথ দেখল ফুটবলবিশ্ব। রোববার ক্লাব প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাবেক ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

আর সেই ম্যাচ হাড্ডাহাড্ডি তো হলোই না; বলা চলে, রিয়ালের কাছে পাত্তাই পেল না জুভিরা। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।  রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা আর মার্কো আসেনসিও। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে রিয়াল।

১৯তম মিনিটে গোল বাঁচাতে ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের ডি-বক্সের বিপজ্জনক জায়গায় ফাউল করেন দানিলো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। ওই একগোলেই শেষ হয় প্রথমার্ধ।  দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৬৪ মিনিটে ভালভার্দের বদলি হিসেবে নামা মার্কো আসেননিও। 

বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। এরপর বার বার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি রিয়াল।  রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচ হাইলাইটস দেখুন –
 

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit