সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক গোল-অ্যাসিস্ট ছাড়াই যে কারনে ‘গোল্ডেন বল’ জিতলেন রদ্রি এখনও বিশ্বকাপের ‘রাজা’ ব্রাজিল, আর্জেন্টিনা থামল তিন শিরোপায় রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর

বাংলাদেশ হারলেও মাইফলফলক স্পর্শ লিটন দাসের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ দল।  জিম্বাবুয়ের দেয়া ২০৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ করে টাইগাররা।বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই ওপেনার মুনিম শাহরিয়ার ফিরিলেও আরেক লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনাই করে টিম টাইগার্স। ১৯ বলে ৬ বাউন্ডারিতে লিটনের রান যখন ৩২, তখন ভূতুড়ে এক আউটে সাজঘরে এলকেডি। খেই হারানোর গল্পের শুরুটাও সেখানে। 

তনে এই ম্যাচে টি-টোয়েন্টিতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন লিটন। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল ৯৮০। এই ম্যাচে ৬ চারে ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন লিটন। তাতেই পৌঁছে যান হাজারি ক্লাবে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ২০৪২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। এবার তাদের সঙ্গে এক হাজারি ক্লাবে যোগ দিলেন লিটনও।

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit