বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও র‌্যালি সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ৩০ জুলাই শনিবার বেলা ১১ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় প্রতিনিধি ও এফএসটিআইপি প্রকল্প সিলেটের কো-অর্ডিনেটর সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে ও সংস্থার এফএসটিআইপি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শরিফুল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং মোগরাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার রুমেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসির, ১নং ওয়ার্ডের মেম্বার ময়নুল হক, রেবতীরমণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ ফারুক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানবাধিকার কর্মী ওয়াহিদ হাসান। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে মানবপাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হতদরিদ্র ও নারীরা এই পাচারের শিকার হচ্ছেন বেশি। তাছাড়া বর্তমানে টিকটকার মেয়েদেরকেও ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। অনেক সময় শিক্ষিত ব্যক্তিরাও এই পাচার থেকে রেহাই পাচ্ছেন না। বর্তমান সময়ে মানব পাচারের শিকার ব্যক্তিরা বুঝতেই পারেন না যে তারা পাচারের শিকার হচ্ছেন। অনেক সময় দেখা যায়, নিজেদের পরিচিত আত্মীয়-স্বজনের মাধ্যমে তারা দালালের খপ্পরে পড়ে পাচার হন। এই মানব পাচার রোধের জন্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদে বিদেশ গমনের জন্য দিক-নির্দেশনা প্রয়োজন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নিরাপদে বিদেশ গমনের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্থার এফএসটিআইপি প্রকল্পের কাউন্সিলর পূরবী বিশ্বাস, মানবাধিকার কর্মী ও আশার আলো ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মোঃ আল-আমীন, নারী ক্রীড়া ব্যাক্তিত্ব হেলেন আক্তার। উপস্থিত ছিলেন, সৌরভ আহমদ, মিটন কর, লিলি বেগম, বুশরা আক্তার ফাইমা, উম্মে হাবিবা, হালিমা বেগম, আকলিমা বেগম, সুলতানা বেগম, হেলেনা আক্তার মারিয়া, নাঈম, মোঃ মোক্তাদির প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit