শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আটোয়ারীতে ড্রেজার মেশিন দিয়ে বালি-পাথর উত্তোলন বন্ধ করে দিল পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৩৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারের অনুমতি ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালি-পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে আটোয়ারী থানা পুলিশ। জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলী (উলারচাপ) এলাকায় ‘ইনোভেটিভ টি প্রসেসিং লিঃ’ কর্তৃপক্ষ ক্রয়কৃত নিজস্ব জমিতে সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালি-পাথর উত্তোলন করছে। অবৈধভাবে জমি থেকে বালি-পাথর উত্তোলন করার সংবাদ পেয়ে বৃহস্পতিবার(২৮ জুলাই) আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি পাথর উত্তোলন বন্ধ করে দেন।

এব্যাপাারে আটোয়ারী থানার এসআই আবু তালেব ও এএসআই পরিতোষ বলেন, ওসি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছি এবং ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে তাদেরকে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। তবে বালু পাথর উত্তোলনকারী লোকজন বলেছেন, যে জমিতে ড্রেজার মেশিন বসানো হয়েছে সেটা তাদের ক্রয়কৃত জমি। ড্রেজার মেশিন বালু পাথর উত্তোলনের জন্য বসানো হয়নি। সেটা বসানো হয়েছে ইনোভেটিভ টি প্রসেসিং লিঃ এর মাঠ ভরাট করার উদ্দেশ্যে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit