বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলে লোডশেডিং এর শঙ্কা কাটাবে বড় পুকুরিয়া কয়লা খনি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৪৫ Time View
আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : তিনমাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেজে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। চার-পাঁচ দিনের মধ্যে পুরোপুরি উত্তোলনে যাবে কর্তৃপক্ষ।আজ বুধবার সকাল সাড়ে নয়টায় খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

গত ৩০ এপ্রিল খনির ১৩১০ নম্বর ফেজের মজুত শেষ হওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস ২৮ দিন পর খনির নতুন ফেজে কয়লা উৎপাদন শুরু হলো। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে প্রতিদিন ২৭০০ থেকে ৩০০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হবে বলে জানায় খনি কর্তৃপক্ষ।খনি কর্তৃপক্ষ জানায়, পরিত্যক্ত ১৩১০ নম্বর ফেজের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি স্থানান্তর ও নতুন যন্ত্রপাতি বসিয়ে ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা তোলার প্রক্রিয়া শুরু হলো। এখানে আগস্টের মাঝামাঝি কয়লা উত্তোলনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে সবার চেষ্টায় তার আগেই উৎপাদনে যেতে পেরেছে তারা।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের আগস্টের মাঝামাঝি উৎপাদন শুরু করার পরিকল্পনা ছিল। এতে করে দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কয়লার অভাবে উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা ছিল।জাতীয় সংকট মোকাবিলায় দ্রুত কয়লা উত্তোলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা এবং পেট্রোবাংলা চেয়ারম্যানের নির্দেশনার কথা উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, সেই নির্দেশনা মোতাবেক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় শ্রমিকদের দিয়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় দ্রুত নতুন ফেজের উন্নয়ন কাজ শেষ করা হয়। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয় কয়লা উত্তোলন।

এতে দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রেটি বন্ধ হওয়ার সম্ভাবনা এড়ানো গেল জানান তিনি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হলে উত্তরাঞ্চলের মানুষ চরম লোডশেডিংয়ে পড়ত।এখান থেকে প্রতিদিন ২৭০০ থেকে ৩০০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘নতুন ফেজে কয়লা মজুত আছে চার লাখ টন।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit