বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

অবসরের ঘোষণা দিলেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভেটেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফর্মুলা ওয়ানের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল অবসরের ঘোষণা দিয়েছেন। এই মৌসুম শেষেই অবসরে যাবেন তিনি। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান জার্মান এই ড্রাইভার। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রিতে বিএমডব্লিউ সবারের হয়ে ফর্মুলা ওয়ানে অভিষেক হয় ভেটেলের।

৩৫ বছর বয়সী ভেটেল ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন রেড বুলের হয়ে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তাদের হয়ে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ছয় মৌসুম ফেরারিতে কাটালেও তাদের হয়ে কিছু জেতা হয়নি ভেটেলের। বর্তমানে তিনি অ্যাস্টোন মার্টিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন।  

অবসরের ঘোষণার পর ভেটেল বলেছেন,’এই খেলাকে অনেক ভালবাসি। শুরু থেকেই এটি আমার জীবনের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ট্র্যাকে যে জীবন আছে, এর বাইরেও একটা জীবন আছে। একজন রেসিং ড্রাইভার হওয়া আমার একমাত্র পরিচয় না। আমার একটি পরিবার আছে এবং আমি তাদের আশেপাশে থাকতে ভালোবাসি। আমি ফর্মুলা ওয়ানের বাইরে পরিবারকে সময় দিতে চাই। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit